শিরোনামঃ
বরিশাল নগরীরতে সন্ধ্যা নামলেই মাদকের আসর খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম নরমাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না ভোলা পাচারের সময় জব্দ ২১৮ বস্তা সার, সরকারি দামে কিনলেন কৃষকেরা পিরোজপুরে পেয়ারার জনপদে আমড়ার রাজত্ব, বছরে ২৫০ কোটি টাকার বাজার শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না,নাহিদ ইসলাম পটুয়াখালীতে পুকুরে মাছ ধরার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  চা আপনার হৃদযন্ত্রের বন্ধু নাকি শত্রু?

পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 22, 2026,
  • 44 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা

স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের কোর্স সম্পন্ন হওয়ার আগে বিয়ে নিষিদ্ধ করে নোটিশ দিয়েছে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের দক্ষিণ-পূর্ব অঞ্চলের রাজ্য আসামে ‘আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালে’ এই ঘটনা ঘটেছে।গত ১৮ নভেম্বর প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রশান্ত দিহিঙ্গিয়া এক অফিস আদেশে প্রথমে এই নিষেধাজ্ঞা জারি করেন।

অফিস আদেশ বলা হয়, ‘জেনারেল মেডিসিন বিভাগের সকল পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনিদের (পিজিটি) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল পিজিটিকে তাদের রেসিডেন্সি মেয়াদ সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ের মতো ব্যক্তিগত মাইলফলক বা অনুষ্ঠান স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘তাদের একাডেমিক প্রোগ্রামের মেয়াদকালে মূল মনোযোগ যেন ক্লিনিক্যাল দায়িত্ব, রোগীর সেবা, পড়াশোনা এবং গবেষণার প্রয়োজনীয়তায় নিবেদিত থাকে। সকল পিজিটিকে এই পরামর্শ ইতিবাচকভাবে মেনে চলার প্রত্যাশা করা হচ্ছে।’

এদিকে এ নিয়ে ব্যাপক সমালোচনার পর পরদিনই আরেক আদেশে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ওই অফিস আদেশে বলা হয়, ‘রেসিডেন্সি মেয়াদকালে ব্যক্তিগত মাইলফলক সংক্রান্ত বিষয়ে মেডিসিন বিভাগের পিজিটিদের উদ্দেশ্যে জারি করা ১৮.১১.২০২৬ তারিখের Order No. MED/2026/5700 নির্দেশনার সূত্র ধরে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ওই অফিস আদেশটি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হলো।’

এতে আরও বলা হয়, ‘পূর্বোক্ত আদেশটি বাতিল বলে গণ্য হবে এবং এই নোটিশ জারির তারিখ থেকেই তা প্রত্যাহারকৃত হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট সকলকে বিষয়টি নোট করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo