শিরোনামঃ
বরিশাল নগরীরতে সন্ধ্যা নামলেই মাদকের আসর খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম নরমাল ডেলিভারীর পরামর্শ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না ভোলা পাচারের সময় জব্দ ২১৮ বস্তা সার, সরকারি দামে কিনলেন কৃষকেরা পিরোজপুরে পেয়ারার জনপদে আমড়ার রাজত্ব, বছরে ২৫০ কোটি টাকার বাজার শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না,নাহিদ ইসলাম পটুয়াখালীতে পুকুরে মাছ ধরার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  চা আপনার হৃদযন্ত্রের বন্ধু নাকি শত্রু?

শীতের আগেই গাজায় গৃহহীন সাড়ে ৩ লাখ পরিবার, ইসরায়েলি হামলায় ধ্বংস ৮০% বাড়িঘর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 22, 2026,
  • 45 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: শীতের আগেই গাজায় গৃহহীন সাড়ে ৩ লাখ পরিবার, ইসরায়েলি হামলায় ধ্বংস ৮০% বাড়িঘর

শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েলি হামলায় উপত্যকাটির ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হওয়ায় বর্তমানে প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবার গৃহহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহৃত তাঁবুগুলোও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আসন্ন শীত মৌসুমে খোলা আকাশের নিচে কিংবা ক্ষতিগ্রস্ত তাঁবুতে বসবাস করা এসব পরিবারের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।গাজার গণপূর্ত-আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকাটির বিপুলসংখ্যক আবাসিক স্থাপনা ধ্বংস হয়েছে। এতে লাখ লাখ মানুষ স্থায়ী আবাসন হারিয়েছেন। বাড়িঘর হারানো এসব মানুষের অনেকেই এখন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিপাত ও বন্যায় সেই আশ্রয়স্থলগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে।শীত মৌসুমে, গাজার পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। রাতে উপত্যকাটির তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও ঝোড়ো বাতাস যুক্ত হলে শীতের তীব্রতা আরও বাড়ে। বিশেষ করে পর্যাপ্ত আশ্রয়, উষ্ণ পোশাক ও প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রীর অভাবে থাকা পরিবারগুলোর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।বিশেষকরে, শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ মানুষের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক। শীতের রাতে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বৃষ্টি ও বাতাসের কারণে ঠান্ডাজনিত স্বাস্থ্যসমস্যার ঝুঁকিও বাড়তে পারে।

এমন পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমের আগে গাজায় আবাসন ও জরুরি আশ্রয়ের সংকট মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিপুলসংখ্যক মানুষের ঘরবাড়ি ধ্বংস এবং অস্থায়ী আশ্রয়স্থলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উপত্যকাটির মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo