শিরোনামঃ
দেশে ফিরতে সরকারকে বিমানের ব্যবস্থা করতে অনুরোধ শেখ হাসিনার  ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার, ২ ১০০ জন প্রকৃত সাংবাদিকই গড়তে পারেন শক্তিশালী প্রেসক্লাব, সদস্য সংখ্যার প্রতিযোগিতায় হারাচ্ছে মর্যাদা-পেশাদারিত্ব? বরিশাল ও চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস পিটির লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে আইনজীবীদের শুভেচ্ছা দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো-তা হবে না’: জহির উদ্দিন স্বপন দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর এখন নীরব, টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো-তা হবে না’: জহির উদ্দিন স্বপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 24, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো-তা হবে না’: জহির উদ্দিন স্বপন

 

দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো-তা হবে না। এদের চিনে রাখুন।” দলীয় নেতাকর্মীদের প্রতি এমন কঠোর হুঁশিয়ারি ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদার) এবং সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সংহতির ওপর জোর দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সাংগঠনিকভাবে কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া যাবে না; সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ব্যাপক দুর্নীতির কারণেই ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সে সময় কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল এবং জনরোষের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন বলে মন্তব্য করেন তিনি।

নৈরাজ্য মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য প্রতিহত করা হবে। এ সময় তিনি উল্লেখ করেন, তাদের ডাকে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বুদ্ধিজীবী সমাজ সাড়া দিয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলা দল নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পাঁচটি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo