শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

থেমে থেমে বৃষ্টি ভোগাবে সারা দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 13, 2022,
  • 283 সংবাদটি পঠিক হয়েছে

 

নিম্নচাপের প্রভাবে আজ সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। এই বৃষ্টিপাত সারা দেশেই হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আজ সারা দেশেই কম-বেশি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি আবার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হবে। রাজধানীতেও সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে। তবে আগামীকাল (বুধবার) থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে।

ছানাউল হক মন্ডল বলেন, গতকাল (সোমবার) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১১৬ মিলিমিটার। তবে বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গতকাল তাপমাত্রা যেমন ছিল আজও সেরকমই থাকবে বলে জানান তিনি।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ বলেন, ভারতের উপকূলে অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপের আকার ধারণ করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo