শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

সিইসি করোনা আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 15, 2022,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার তাঁর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।

সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত থেকে জ্বর ছিল সিইসির। বৃহস্পতিবার সকালে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

অসুস্থ থাকায় বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি। তাকে ছাড়াই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি।

কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিইসির অনুপস্থিতির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম। আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’

গত ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব পাওয়ার সাড়ে ছয় মাসের মাথায় দ্বাদশ সংসদের ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo