শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

লালপুরে কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 29, 2022,
  • 322 সংবাদটি পঠিক হয়েছে

এ জেড সুজন মাহমুদ লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য রেখে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালিত হয়েছে।

 

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বেলুন ও পায়রা উড়িয়ে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে। পরে থানা অডিটোরিয়াম রুমে কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়াজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক,নাটোর জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, লালপুর থানা মসজিদের পেশ ইমাম মতিউর রহমান মতি প্রমূখ।

 

এসময় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকে জিরো টলারেন্স, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়াও পুলিশের অন্যান্য কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo