শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

প্রেমিক যুগল আপত্তিকর অবস্থায়, প্রতিবাদ করায় শিক্ষিকাকে মারধর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 8, 2022,
  • 389 সংবাদটি পঠিক হয়েছে

এ জেড সুজন মাহমুদ, লালপুর নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের আপত্তিকর অবস্থায় মেলামেশার প্রতিবাদ করায় এক স্কুলের প্রধান শিক্ষিকা ও তার ছেলেকে মারধর করার অভিযোগ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায় এঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত গোলাম তৌহিদ ভুট্টুর স্ত্রী ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫), তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ (২০)।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই শিক্ষিকার বাড়ির গলিতে ও এর আশে পাশে উঠতি বয়সী তরুণ তরুণীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অনৈতিক ভাবে মেলামেশা করে। মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার শিবপাড়া মহল্লার বাবুর ছেলে আশিক (২০) তার কলেজ পড়ুয়া বান্ধবির সাথে অনৈতিক ভাবে মেলামেশা করছিল।

এসময় ওই স্কুল শিক্ষিকার ছেলে ওই প্রেমিক যুগলকে অন্যত্র সরে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আকস্মিক ভাবে আশিক তার ১০/১৫ জন বন্ধুদের ডেকে ওই বাড়ির সামনেই তরঙ্গসহ তার স্কুল শিক্ষিকা মাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং রাশিদুল (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo