শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

লালপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 9, 2022,
  • 378 সংবাদটি পঠিক হয়েছে
এ জেড সুজন মাহমুদ , লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মো. উজ্জল (২৯) নামে এক বাস যাত্রীর দেহ তল্লাশী করে হেরোইনসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩ টার সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের তিনখুটির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি রাজশাহীর চারঘাটের পুরানপুরের রাওথা গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের তিনখুটির মোড় নামক স্থানে বাঘা-লালপুর সড়কে চেকপোস্ট বসিয়ে বাঘা হতে ঢাকাগামী সুপার সনি যাত্রীবাহী বাস (যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রা-ব-১৫-৪৫৩৭) তল্লাশী চালানো হয়।
ডি-১ সিটে বসা মো. উজ্জলের দেহ তল্লাশি আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মো.উজ্জল অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ দেহে সংরক্ষন ও বহন করছিলেন বলে স্বীকার করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ এর উপধারা ১নং সারণীর ৭ ও ৮ নং ক্রমিকের ৩নং কলামের (খ) ধারায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামীকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo