শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

বরিশালে লঞ্চের কেবিন থেকে গাঁজা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 12, 2022,
  • 269 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী লঞ্চের কেবিন থেকে গাঁজার বড় একটি চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। রাজধানী ঢাকা থেকে আসা এমভি সুরভী-৭ নামক লঞ্চটি শনিবার ভোর রাতে বরিশাল নৌবন্দরে পৌছলে কোস্টগার্ডের একটি টিম হানা দিয়ে গাঁজার চালানটি উদ্ধার করে। সেই সাথে রমজান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান ২০ কেজির এই গাঁজার চালানটি বরিশাল শহরের রসুলপুরের বাসিন্দার কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসে। কিন্তু এর আগেই তাকে লঞ্চের কেবিন থেকে গ্রেপ্তারসহ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড বরিশাল জোনের শীর্ষ কর্মকর্তা লে. আতাহার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সুরভী লঞ্চে অভিযান চালানো হয়। এসময় কেবিন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি হাতেনাতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান এর আগে বরিশালে একাধিকবার মাদকের চালান নিয়ে এসেছিল। ওই সময় সে নিরাপদে মাদক বহন করলেও এবার আর শেষরক্ষা হয়নি।

এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo