শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 30, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমানকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতের বিচারক বর্ণালী রানী এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, নিহত মশিয়ার রহমান শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মশিয়ার রহমানকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর গুলি করে হত্যা করা হয়। ওই সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

নিহতের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর আদালতে হত্যা মামলা করেন। এতে সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে শালিখা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারের পর দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo