শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

ভোলায় কলস নিয়ে পেট্রোল কিনতে গিয়ে মারধরের শিকার যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 6, 2022,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা সদর উপজেলায় মধ্যরাতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার খবর শুনে কলস নিয়ে পেট্রোল কিনতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক যুবক।

শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভোলা উপজেলার পরাণগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার আবু তাহের বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী গ্রামের সোলেমান হোসেনের ২য় ছেলে।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, মধ্যরাত থেকে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়ার খবর জেলায় ছড়িয়ে পরে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পর থেকে তেলের জন্য বিভিন্ন পরাণগঞ্জ বাজারের ফিলিং স্টেশনে ভিড় করতে থাকে মানুষ। এসময় তাড়াহুড়ো করে কলস নিয়ে দোকানে পেট্রোল কিনতে যান আবু তাহের। এতে কয়েকজন যুবকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে মারধরের শিকার হন আবু তাহের। পরে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আজম জানান, ঘটনাটা তার জানা নেই। তারপরও ভুক্তভোগী অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo