শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে কার্গো থেকে নদীতে পড়ে প্রাণ গেল শ্রমিকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 25, 2023,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর কেডিসি এলাকায় সারবোঝাই কার্গো থেকে কীর্তনখোলা নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকের নাম মো. ফরিদ (২৮)। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শাহ আলমের ছেলে। ফরিদ সারবোঝাই এমভি ম্যাক্সফালা কার্গোর শ্রমিক ছিলেন।

কার্গোর মাস্টার জাকির হোসেন জানান, মোংলা থেকে ৪ দিন আগে ইউরিয়া সার নিয়ে তারা কীর্তনখোলা নদীর নগরীর কেডিসি এলাকায় বিএডিসির ঘাটে এসে পৌঁছান। মঙ্গলবার সন্ধ্যায় পন্টুনের উত্তর পাশ থেকে এক লোককে পানিতে পড়ে যেতে দেখেন শ্রমিকরা। প্রথমে ঘাটের কোনো শ্রমিক ভেবেছিলাম। কিছুক্ষণ পর শ্রমিকরা এসে জানান ফরিদকে পাওয়া যাচ্ছে না। আশপাশে খুঁজে না পেয়ে ৯৯৯ এ কল করা হয়। ফায়ার সার্ভিস এসে রাত ৮টায় পন্টুনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাংলা‌দেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব‌রিশাল জেলার সাধারণ সম্পাদক ক‌বির হো‌সেন বেপারী ব‌লেন, দুর্ঘটনবশত ওই শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। ফায়ার সা‌র্ভিস মরদেহ উদ্ধার ক‌রে‌ছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলালউদ্দিন বলেন, খবর পেয়ে ডুবুরি নিয়ে সন্ধ্যা ৭টায় উদ্ধারে নেমে পড়েন। এক ঘণ্টার চেষ্টায় পন্টুনের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ কার্গোর মাস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে। কার্গোতে ১৫-২০ দিন আগে শ্রমিক হিসেবে চাকরি নিয়েছিলেন ফরিদ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo