শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

৫ মাসেই হাফেজ ৯ বছরের শিশু আলিফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, February 4, 2023,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

মাত্র ৪ মাস ২৫ দিনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে আব্দুল্লাহ বিন আবছার আলিফ নামে ৯ বছর বয়সী এক শিক্ষার্থী।

আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ ওই এলাকার মোঃ নুরুল আবছার সোহাগের ছেলে।

আলিফের বাবা মো: নুরুল আবছার সোহাগ বলেন, আমি আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই।

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী সানী বলেন, আব্দুল্লাহ বিন আবছার আলিফের এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো: ইব্রাহীম সরদার বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ বিন আবছার আলিফ মাত্র ১৪৬ দিনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিলো এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষকদের ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, বিভিন্ন সময় হিফজ বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। মাদরাসা ও শিক্ষার্থীদের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo