শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

উজিরপুরে দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের মুসুল্লি নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 15, 2023,
  • 267 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের এক মুসুল্লি নিহত হয়েছেন।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসুল্লি হলেন ফরিদপুরের সদরপুর এলাকার কালাম সিকদার (৪২)।

ঘটনাস্থলে থাকা মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, ঢাকা থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিলো ‘প্রিয়া এন্টারপ্রাইজের’ একটি বাস। সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল নগরী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো।

সার্জেন্ট সুমন জানান, আটিপাড়া এলাকায় পৌঁছুলে সাকুরা পরিবহন অজ্ঞাত একটি ট্রাককে পাশ কাটিয়ে এগোয়। তখন বিপরীত দিক থেকে এসে পড়ে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি। এসময় সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশের সঙ্গে সুগন্ধা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে প্রিয়া এন্টারপ্রাইজের বাস‌টি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে চরমোনাই মাহফিলগামী মুসুল্লির মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সার্জেন্ট সুমন আরও জানান, দুর্ঘটনায় প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি দুমড়েমুচড়ে গেছে। সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। সাকুরা বাস আটক করা হয়েছে। সুগন্ধ পরিবহনের বাস উদ্ধার করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo