শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

তুরস্কে যাচ্ছে ফারাজের ৩ কোটি টাকার ত্রাণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 20, 2023,
  • 290 সংবাদটি পঠিক হয়েছে

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আবারো ত্রাণসামগ্রী পাঠাচ্ছেন চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। শনিবার তৃতীয় ধাপে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠান তিনি। রোববার রাজধানীর বারিধারায় তুরস্ক দূতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করার কথা রয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি থেকে এ মানবিক কার্যক্রম শুরু করেন ফারাজ করিম চৌধুরী। এতে দেশের অসংখ্য মানুষ সাড়া দিয়েছেন। এর মধ্যে দুই ধাপে বিভিন্ন ধরনের শীতবস্ত্র, কাফনের কাপড়সহ নানা ধরনের পণ্য পাঠানো হয়।

ফারাজ করিমের পাঠানো এসব সামগ্রীর মধ্যে রয়েছে- কম্বল, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, বিস্কুট, জ্যাকেট, জিন্স প্যান্ট, বাচ্চাদের কাপড়, টাওজার, কাফনের কাপড়, হাত-পা মৌজা, শার্ট, দুধ, খেজুর, চিড়া, রুম হিটার, স্লিপিং ব্যাগ, ফিলিপ্স জ্যাকেট, তাবু, বিছানার চাদর, বক্স বাদাম, পাওয়ার ব্যাংক, জায়নামাজ, হিজাব, ইলেক্ট্রনিক কেটলি ও তেরপাল। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo