শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

পুরুষের এনআইডিতে নারীর ছবি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 20, 2023,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার লালমোহনে ইকবাল (১৮) নামের এক তরুণের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে গিয়ে দেখেন অপরিচিত এক নারীর ছবি। জাতীয় পরিচয় পত্রে এমন ভুলে হতবাক ইকবাল ও তার পরিবার।এই নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়েছে।

ইকবাল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিগঞ্জ গ্রামের ভবানী বাড়ির কৃষক মফিজ মিয়ার ছেলে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এই তরুণ জানান, সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আসা যাওয়ার বাসের চালকের সহকারীর কাজের জন্য আবেদন করেন। তখনি এনআইডি কার্ডের প্রয়োজন হয়। অনলাইনে এই কার্ড ডাউনলোডের পর দেখেন এই কাণ্ড। এই এনআইডি নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। বলেন, এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছি।

জানা যায়, বয়স অনুযায়ী ২০২২ সালে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পাওয়ার জন্য নিবন্ধন করেন ইকবাল।শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জরুরী প্রয়োজনে পৌরসভার একটি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের একটি কপি ডাউনলোড করলে দেখতে পান, এনআইডিতে তরুনের ছবির বদলে এক অপরিচিত নারীর ছবি।

অভিযোগ করে ইকবাল বলেন, চাকরি আবেদন করতে জরুরী প্রয়োজন হয়ে পড়েছে এনআইডি কার্ডটি। তখনি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে এনআইডি কার্ডের কপিটি নামানোর পর দেখতে পাই সেখানে নাম ঠিক থাকলেও আমার ছবির বদলে এক নারীর ছবি রয়েছে। কার্ডটিতে ওই নারীর ছবির নিচে স্বাক্ষরও রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের মতো এতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুল কিভাবে হয়? তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত যেন আমার এ সমস্যা সমাধান করা হয়।

ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে বলে জানান লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী।

তিনি আরো জানান,ভুল মানুষের হতে পারে।ওই ব্যক্তি অফিসে এসে যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo