শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

ছাতকে পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 334 সংবাদটি পঠিক হয়েছে

তুহিনুর রহমান তালুকদার, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত হানিফ আলী(৫৫) উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরাও গ্রামের মৃত রইছ আলীর পুত্র।

শুক্রবার ৩ মার্চ গোপন সংবাদের বৃত্তিতে রাত ১০.৩০ ঘটিকার সময় উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায় থানার অফিসার ইনচার্জ খান মোহামম্মদ মাঈনুল জাকিরের নির্দেশনায় এসআই মোঃ মোশারফ হোসেন, এএসআই তোহা মিয়া ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃ হানিফ আলী যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৬ (ছয়) মাস সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী।

সে দীর্ঘদিন ধরে কৌশলে অজ্ঞাত স্থানে আত্মগোপনের মাধ্যমে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসানীকে আজ শনিবার পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo