শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, April 1, 2023,
  • 306 সংবাদটি পঠিক হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ (১ এপ্রিল) সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছে তিনি দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে দেবেন।

গতকাল (৩১ মার্চ) থেকে আইপিএলের ১৬তম আসরের খেলা শুরু হয়েছে। এবারের আসরে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন লিটন দাস। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

তবে তাদের মধ্যে সবার আগে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন মুস্তাফিজ। যদিও তিনি সেই ম্যাচের একাদশে ছিলেন না। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন টাইগার এই পেসার। আজ রাতেই মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।

এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষ হলেই ভারতের বিমান ধরবেন তারা। এর আগে মুস্তাফিজের সঙ্গে একত্রে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল সাকিবের। তবে আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচের পর বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব-লিটনকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হলেই তারা আইপিএল খেলতে যেতে পারবেন বলে জানান নাজমুল হাসান পাপন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo