শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, April 1, 2023,
  • 290 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর কালিজিরা বাজার ও রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

সুমী রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেয়াদাত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে মুদি দোকান, ফলের দোকান ও ওষুধের দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান সুমী রানী মিত্র।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo