শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

এপ্রিলেই উত্তর–পূর্বাঞ্চলে বন্যার সম্ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 3, 2023,
  • 342 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি এপ্রিল মাসে দেশের উত্তর–পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে। পাশাপাশি থাকবে স্বাভাবিক বৃষ্টিপাত। দুয়েকটি লঘুচাপ হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
রোববার (২ মার্চ) বিকেলে এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। এ মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে।

অধিদপ্তর বলছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবার এ মাসেই দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এপ্রিল মাসের অবস্থা সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের উত্তর–পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে দেশের উত্তর–পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo