শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

বরিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 17, 2023,
  • 310 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বাবুগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (১৬ এপ্রিল) সন্ধায় জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

আটক ব্যক্তিরা হলেন- বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শহীদ প্যাদার স্ত্রী সানজিদা আফরিন (২৬) ও মৃত আব্দুল মজিদ ফরাজীর ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৪৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেন বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার আগরপুর বেইলি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এস আই ইশতিয়াক। অভিযান চলাকালীন সময় দুই মাদক কারবারিকে দেখে সন্দেহ হলে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে তার হাতের ব্যাগ তল্লাশি করে ৫টি প্যাকেট থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের অপর এক সহযোগী মোহাম্মদ শহীদ পেদা পালিয়ে যায়।

এনায়েত হোসেন বলেন, আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo