শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 21, 2023,
  • 261 সংবাদটি পঠিক হয়েছে

আচরণবিধি লঙ্ঘন করে সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

শনিবার (২০ মে) দুপুরে জাতীয় পার্টির নির্বাচনী সমন্বয়ক মহসিন উল ইসলাম হাবুল রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ পাঠান।

অভিযোগে বলা হয়েছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকারি সফর দেখিয়ে বরিশালের পার্শ্ববর্তী জেলা ঝালকাঠিতে অবস্থানসহ বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের আওতায় একটি ওষুধ কোম্পানির ডাক বাংলো থেকে ভোটারদের সঙ্গে কথা বলছেন। তিনি জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে সিটি কর্পোরেশনে ঘুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অভিযোগে পানি সম্পদ প্রতিমন্ত্রী যেন নির্বাচনের দিন ১২ জুন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী জেলায় অবস্থান করতে না পারেন সে আবেদন জানান।

মহসিন উল ইসলাম হাবুল জানান, লিখিত অভিযোগ পাঠানো হলেও রিটার্নিং কর্মকর্তা তা রাখেননি। তিনি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ নিয়ে যেতে বলেছেন।

প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলে তিনি তা খতিয়ে দেখবেন। কিন্তু এক পাক্ষিকভাবে প্রমাণ নিয়ে যেতে বলেছেন। প্রমাণ নিয়ে যাওয়ার দায়িত্ব কি অভিযোগকারীর প্রশ্ন তুলে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছেন না। তিনি সবার প্রতি সমান মনোভাব দেখাচ্ছেন না। যে কারণে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের একাংশে নির্বাচনী প্রচারণায় দুপুরে অংশ নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

যদিও যে এলাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী অবস্থান করেছেন সেটি সিটি কর্পোরেশন এলাকায় নয় বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিটি কর্পোরেশন এলাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী অবস্থান করছেন বিষয়টি জানা নেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করিমের বলে  জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo