শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

নলছিটিতে শিশুকে খুনের পর লাশ ফেলা হলো ঝোপে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 22, 2023,
  • 285 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির নলছিটিতে মোনায়েম হাওলাদার নামে বিশ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার (২১ মে) রাত আটটার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ঝোপের ভেতর থেকে নিখোঁজ শিশু মোনায়েমের লাশ উদ্ধার হয়।

নিহত শিশু ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।

নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন, নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর কিছু দিন আগে মারা যায়। আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুর বাড়িতে থাকেন।আমার চাচী শ্বাশুড়ি একই বাড়ির আলী আকব মৃধার স্ত্রী মুন্নি বেগমের সাথে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলতে ছিলো। কিছুদিন আগেও তিনি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। রবিবার বিকেল চারটার দিকে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজি করে ঝোপের ভেতর থেকে নিহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করি এসময় চোখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল । আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখছে। আমি এর বিচার চাই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান বলেন, শিশু ছেলেটিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo