শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে এমপি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 23, 2023,
  • 323 সংবাদটি পঠিক হয়েছে

পিস্তল হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সোমবার (২২ মে) বিকেলে বাঁশখালী উপজেলায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের একটি অংশের ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটি বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি সেখানে এসে শেষ হয়। মিছিলে বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোস্তাফিজুর। ওইসময় তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। উনাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে তোমাদের আমরা বের হতে দেব না।

তবে ভিডিও ভাইরালের পর তার বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে মিছিলে থাকা চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, অস্ত্র হাতে কেন মিছিল করেছেন, সেটা উনাকে জিজ্ঞেস করেন।

এর আগেও নিজের গাড়িতে বসে এমপি মোস্তাফিজুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার একটি ভিডিও ফেসবুক-ইউটিউবে ভাইরাল হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo