শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

ঝালকাঠিতে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 23, 2023,
  • 290 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পলাশ খন্দকার (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। সোমবার (২২ মে) রাত ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাঁশতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পলাশ খন্দকার ওই এলাকার আবুল খন্দকারের ছেলে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, পলাশ মাদকাসক্ত ছিল। এর আগেও একবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। কয়েকদিন আগে পলাশের স্ত্রী সন্তান নিয়ে তার বাপের বাড়িতে চলে যায় । অনেক চেষ্টা করেও আর বউকে ফেরাতে পারেননি পলাশ। পরে বাড়িতে এসে অনেক কান্নাকাটি করতো। তালাবদ্ধ ঘরে লাশটি উদ্ধার হওয়ায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে কেউ কিছু বলতে পারছেন না।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo