শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

বরিশাল ক্লাবের ভেন্টিলেটর ভেঙে চুরি, গ্রেফতার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 10, 2023,
  • 375 সংবাদটি পঠিক হয়েছে

ঐতিহ্যবাহী বরিশাল ক্লাবের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

নগরীর মুক্তিযোদ্ধাপার্ক ও পোর্ট রোড এলাকায় শনিবার (৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি রোববার নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— নগরীর কেডিসি এলাকার আরমান হাওলাদার (২৪) ও কোর্ট কম্পাউন্ড এলাকার মিঠু হাওলাদার (৩২)।

র‌্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, গ্রেফতার আরমান ও মিঠু গত ২৩ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল ক্লাবের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে। তারপর দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার এহসানুল হকের মোবাইল ও কমিউনিটি হলের ধাতব পানির কল, ট্যাপ, জয়েন্ট পাইপসহ পানির লাইনের অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান। এ ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর র‌্যাব-৮ এর একটি দল ৯ সেপ্টেম্বর সকালে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতার অভিযুক্তদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক মাহমুদুল হাসান

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo