শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

কৃষি মার্কেটে আগুন: পুড়ে গেছে ১৮ স্বর্ণের দোকান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 14, 2023,
  • 324 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৮টি স্বর্ণের দোকান। মার্কেটের সামনে থাকা ৯টি ও অভ্যন্তরের নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৩ মিনিটে লাগা আগুন প্রায় চার ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সঙ্গে আছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স।

দুবাই জুয়েলার্সের স্বত্বাধিকারী আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার দুটি দোকান; ভোর চারটায় খবর পেয়ে তিনি মার্কেটে আসেন। তখনও অবশ্য তার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় সামান্য কিছু মালামাল সরাতে পারলেও সব সরাতে পারেননি আমির। তার দুটি দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল।

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার বলেন, তার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে তবে বেশিরভাগই দোকানে ছিল। আগুনে দোকানের সম্পূর্ণ পুড়ে গেছে।

স্বর্ণের দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল।

কৃষি মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি আসে ভোর ৩ টা ৫২ মিনিটে। প্রথমদিকে সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিট বাড়ে। এখন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৩৭ জন সদস্য কাজ করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo