শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র চালুর প্রস্তুতি জাপানের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, January 19, 2026,
  • 131 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র চালুর প্রস্তুতি জাপানের

ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের ১৫ বছর পূর্তির প্রাক্কালে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। নিগাতা প্রদেশের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের একটি রিঅ্যাক্টর শিগগিরই চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত এই কেন্দ্রে সাতটি রিঅ্যাক্টর সম্পূর্ণ চালু হলে উৎপাদন হবে ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ, যা কয়েক মিলিয়ন পরিবারের চাহিদা মেটাতে সক্ষম। তবে ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার পর থেকে কেন্দ্রটি বন্ধ ছিল।

সরকার বলছে, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং কার্বন নিঃসরণ কমাতে পারমাণবিক শক্তিতে ফেরার বিকল্প নেই। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে তীব্র উদ্বেগ

কেন্দ্রটির ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষের অনেকেই বলছেন, জরুরি পরিস্থিতিতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কার্যকর নয়।

কারিওয়া গ্রামের বাসিন্দা রিউসুকে ইয়োশিদা বলেন, শীতকালে রাস্তা বন্ধ হয়ে যায়। বৃদ্ধ ও অসুস্থ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এদিকে এক সরকারি জরিপে দেখা গেছে, কেন্দ্রের আশপাশের ৬০ শতাংশের বেশি মানুষ পুনরায় চালুর বিরোধিতা করছেন।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত এই কেন্দ্র চালু করা সরকারের জন্য বড় ঝুঁকি। তবু জ্বালানি সংকট মোকাবিলায় জাপান সরকার পারমাণবিক বিদ্যুতে ফেরার পথেই এগোচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo