শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, যেভাবে প্রাণে বাঁচলেন ১২ নাবিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, January 22, 2026,
  • 125 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, যেভাবে প্রাণে বাঁচলেন ১২ নাবিক

‘এমভি তামজিদ নাসির’ নামের বাংলাদেশি জাহাজটি দুর্ঘটনার মুখে পড়ে এবং ডুবে যায়।

ভারত থেকে ফ্লাই অ্যাশ (ছাই) বোঝাই বাংলাদেশি কার্গো জাহাজ ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর দ্বীপের কাছে কচুবেড়িয়া ও লট নম্বর ৮-এর মধ্যবর্তী মুড়িগঙ্গা নদীতে ডুবো চরে ধাক্কা খেয়ে ‘এমভি তামজিদ নাসির’ নামের বাংলাদেশি জাহাজটি দুর্ঘটনার মুখে পড়ে এবং ডুবে যায়। তবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় জাহাজটির ১২ নাবিককে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট মাপের ওই কার্গো জাহাজটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থেকে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশের দিকে ফিরছিল। মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় ভাটার টানে নদীগর্ভে জেগে থাকা একটি বিশালাকার চরে সজোরে ধাক্কা খায়। আচমকা ধাক্কায় জাহাজের নিচের অংশ ফেটে যায় এবং হু হু করে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে বার্জটি নদীতে ডুবতে শুরু করে।

জাহাজ ডুবতে দেখে চিৎকার শুরু করেন নাবিকরা। সেই সময় নদীতে থাকা অন্যান্য ট্রলার দ্রুত তৎপরতার সঙ্গে এগিয়ে এসে জাহাজটিতে সেসময় অবস্থানরত ১২  নাবিককেই অক্ষত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে জাহাজটি পুরোপুরি না ডুবলেও সেটির সিংহভাগ অংশই বর্তমানে পানির নিচে চলে গেছে। এ ঘটনায় টন টন ফ্লাই অ্যাশ নদীগর্ভে মিশে নদীর বাস্তুতন্ত্র বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়েই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কর্মকর্তারা এবং সেচ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মুড়িগঙ্গা নদীতে অন্যান্য জাহাজ চলাচলের পথে এই দুর্ঘটনাগ্রস্থ জাহাজটি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কলকাতা পোর্ট ট্রাস্টকেও বিষয়টি জানানো হয়েছে। জাহাজটি উদ্ধারের জন্য এর বাংলাদেশি মালিক কর্তৃপক্ষকেও জানানোর পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo