শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

ডায়াবেটিক রো*গীরা কি আনারস খেতে পারবেন?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 5, 2026,
  • 122 সংবাদটি পঠিক হয়েছে

ডায়াবেটিক রো*গীরা কি আনারস খেতে পারবেন?

নিউজ ডেস্ক :: ডায়াবেটিক রোগীদের ডায়েট নিয়ে সব সময়ই চিন্তায় থাকতে হয়। কোনটি খাবেন, তো কোনটি এড়িয়ে চলবেন, কোন ফল থেকে দূরে থাকবেন—এ নিয়ে দ্বন্দ্বও চলতে থাকে। যে খাবারে গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলো ছাড়া অন্য খাবার খেতে পারেন না তারা। সেদিক থেকে কিছু ফল আছে, যেগুলো তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

যে ফলগুলো ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো আনারস। বর্ষার মৌসুমে বাজারে প্রচুর আনারস দেখা যায়। মধু, চিনি মাখিয়ে টুকরো তো বটেই, এই রসাল ফল খেতে পারেন চাটনি, সালাদ, স্মুদি, জ্যাম, জেলিসহ নানা স্বাদে।

ডায়াবেটিসে ক্ষতিকর ফলের তালিকায় অন্যতম আনারস।

মিষ্টি স্বাদের এই ফলে ডায়েোরি ফাইবার, ভিটামিন, মিনারেলের মতো পুষ্টিকর উপাদান প্রচুর পরিমাণে আছে। কিন্তু তারপরও ডায়াবেটিসে ক্ষতিকর আনারস।

ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে, গ্লাইসেমিক ইনডেক্সের জন্য আনারস খাওয়ার বিষয়ে সতর্ক হতে হবে এই রোগে আক্রান্তদের।

ক্রান্তীয় অঞ্চলের ফল আনারসে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, এনজাইম প্রচুর পরিমাণে আছে।

ফলে ইনফ্লেম্যাশন কমিয়ে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। অন্য ফলের তুলনায় আনারস খেলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের খেতে হবে পরিমিত পরিমাণে।

আনারসের গ্লাইসেমিক ইনডেক্স ৫১ থেকে ৭৩। এটি মধ্যমাত্রার। চিকিৎসকদের মতে, ব্লাড সুগার থাকলে প্রতিদিন ১০০ গ্রামের বেশি আনারস খাওয়া যাবে না। সেইসঙ্গে ডায়েটে প্রোটিনের অন্য খাবার রাখতে হবে। ডায়াবেটিস থাকলে দৈনিক ৩০ মিনিট শরীরচর্চাও করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo