শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উ*দ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 8, 2026,
  • 135 সংবাদটি পঠিক হয়েছে

‎গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উ*দ্ধার

‎
‎গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে একটি ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী।

৮-২- ২০২৬ ইং ‎রোববার (দুপুরে) বারকোনা বাজারসংলগ্ন বিএনপির স্থানীয় নির্বাচনী অফিসের সামনে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।

‎পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সেনাবাহিনীর উপস্থিতিতে ওই ব্যাগ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে বস্তুটি সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ককটেল সদৃশ বস্তুটি থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে।

‎ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo