শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

৫৮ দিনে পদ্মা সেতু থেকে আয় ১৩৩ কোটি টাকার বেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 23, 2022,
  • 349 সংবাদটি পঠিক হয়েছে

গত ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে গতকাল সোমবার পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ১০ লাখের অধিক যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে ১৩৩ কোটি টাকারও বেশি। 

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের। তিনি গনমাধ্যমকে বলেন, সোমবার পর্যন্ত যানবাহন পারাপার ১০ লাখ ছাড়িয়েছে। এটা আমাদের সবার জন্য বিশাল একটা ব্যাপার। আর এই সময়ে টোল আদায় হয়েছে ১৩৩ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, সোমবার মোট যানবাহন পার হয়েছে ১১ হাজার ২৬৫টি। আর মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৮২ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত রোববার (২১ আগস্ট) পর্যন্ত মোট যানবাহন পার হয়েছিল ৯ লাখ ৯৩ হাজার ১৮টি। প্রকৌশলীদের দেওয়া তথ্যমতে গতকাল পর্যন্ত ৫৮ দিনে মোট যানবাহন পার হয়েছে ১০ লাখ চার হাজার ২৮৩টি।

ওয়েবসাইটের তথ্যমতে, পদ্মা সেতু দিয়ে সবচেয়ে কম যানবাহন পার হয়েছে গত ১৬ আগস্ট। ওই দিন সেতু দিয়ে মাত্র ১০ হাজার ৭৬৩টি যানবাহন পার হয়। আর সবচেয়ে বেশি যানবাহন পার হয়েছে প্রথম দিন। ২৬ জুন মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়। গড়ে যানবাহন পার হয়েছে ১৭ হাজার ৩১৫টি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo