শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘লুজার’ বললেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 6, 2026,
  • 110 সংবাদটি পঠিক হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘লুজার’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ব্যক্তিগতভাবে ‘লুজার’ বলে উল্লেখ করেছেন, এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দৈনিক দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে একটি ব্যক্তিগ নৈশভোজে দরজার আড়ালে ট্রাম্প স্টারমারকে ‘লুজার’বলে মন্তব্য করেন।

টেলিগ্রাফকে সূত্র জানায়, ট্রাম্প মনে করেন স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলেই তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

গত মঙ্গলবার জনসমক্ষেও ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। তিনি বলেন, স্টারমার ‘উইনস্টচার্চিল’ নন- এবং তিনি যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক নষ্ট দিয়েছেন।

এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ট্রাম্প যুক্তরাজ্যের অভিবাসন ও জ্বালানি নীতিকে ‘ভয়াবহ’ বলে সমালোচনা করেছেন।

একই সঙ্গে তিনি স্টারমারকে ‘শরিয়া আদালত’ অপসারণ এবং উত্তর সাগরকে নতুন করে তেল ও গ্যাস খননের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।

এ ছাড়া চাগোস দ্বীপপুঞ্জের ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলা চালানোর বিষয়ে স্টারমারের প্রাথমিক অনীহাও ট্রাম্পকে ক্ষুব্ধ করে তোলে বলে প্রতিবেদনে বলা হয়েছে

ট্রাম্প অভিযোগ করেন, ‘স্টারমারের মন পরিবর্তন করতে অনেক সময় লেগেছে।’

পরে স্টারমার শেষ পর্যন্ত ডিয়েগো গার্সিয়া থেকে হামলা চালানোর অনুমতি দেন। তিনি যুক্তি দেন, ইরান সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি আরএএফ আক্রোতিরিতে হামলা চালিয়েছে।

তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানায়, ওই বিমানঘাঁটিতে যে ড্রোন হামলা হয়েছিল, সেটি ইরান থেকে ছোড়া হয়নি।

উল্লেখ্য, ওই ঘাঁটি থেকেই গাজার ওপর নজরদারি ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল, যখন সেখানে ইসরায়েলের সামরিক অভিযান চলছিল।

সোফিয়া শিরা নোভারা মিডিয়ার সোশ্যাল মিডিয়া টিমের একজন সাংবাদিক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo