শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বিএনপির সঙ্গে রাজপথে থাকবে ২০ দলীয় জোট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 26, 2022,
  • 296 সংবাদটি পঠিক হয়েছে

গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, সরকারের দুর্নীতি-লুটপাট-দুঃশাসনে মানুষ অতিষ্ঠ।

তাই দেশের মানুষকে বাঁচাতে এ সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই।

 

শুক্রবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে মানববন্ধনে জোট নেতারা এসব কথা বলেন।

বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুজ্জামান, তোতা মিয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।

আহসান হাবিব লিংকন বলেন, দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। এর ফলে মধ্যবিত্ত নিন্মবিত্ত এবং নিন্ম মধ্যবিত্ত নিঃস্ব-দরিদ্র হয়ে গেছে। এছাড়া সরকারের দুর্নীতি-লুটপাটে মানুষ অতিষ্ঠ। সঙ্কট উত্তোরণে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ক্ষমতাসীনরা আগামী নির্বাচনে ইসিকে দিয়ে ১৫০ আসন নিশ্চিত করে ফেলেছে। তাই আমাদের একটাই দাবি হওয়া উচিত, শেখ হাসিনার পদত্যাগ।

সৈয়দ এহসানুল হুদা বলেন, এ সরকারের দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে, প্রতিবাদে সরব হতে হবে। সরকারকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

সভাপতির বক্তব্যে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনার আমলে দেশে রিজার্ভ চুরি, শেয়ারবাজার লুট হয়েছে। নিত্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। এ সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরবে না, মানুষের দুর্দশা আরও বাড়বে। তাই অবিলম্বে এ সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সরকারকে বিদায় করতে বিএনপি আন্দোলন করছে।  সেই আন্দোলন সফলে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটও মাঠে থাকবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo