গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১২ শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 7, 2026,
  • 74 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এক শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ শিশুর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৭ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ২৮৬ জন এবং হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৩৮ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo