শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 9, 2026,
  • 140 সংবাদটি পঠিক হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ

 

 

রাশিয়ায় ড্রোন হা মলায় কিশোরগঞ্জ জেলার জাফরাবাদ মাঝিরকোনা গ্রামের বাসিন্দা রিয়াদ রশিদ (২৬) নিহত হয়েছেন। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদের একমাত্র ছেলে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে পরিবারের আর্থিক সংকট দূর করতে জীবিকার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমান রিয়াদ। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার পর সম্প্রতি তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাত্র এক মাস সাত দিনের মাথায় তার মৃত্যু হলো।

গত ২ মে ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। একই ঘটনায় আরও তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানা গেছে, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রিয়াদের মৃত্যুসংবাদ দেশে পৌঁছানোর পর থেকেই গ্রামে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা ও দুই বোন দিশেহারা হয়ে পড়েছেন। সংসারের হাল ধরার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি দেওয়া এই তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

স্থানীয়রা জানান, রিয়াদ ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ইচ্ছাই তাকে বিদেশমুখী করেছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম গভীর শোক প্রকাশ করে বলেন, “রিয়াদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত রিয়াদের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেওয়া হোক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo