শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

মেসি-সন-সুয়ারেজ-ডি পল, এমএলএসে আয়ের শীর্ষে কে কোথায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 13, 2026,
  • 73 সংবাদটি পঠিক হয়েছে

খেলাধুলা :: মেসি-সন-সুয়ারেজ-ডি পল, এমএলএসে আয়ের শীর্ষে কে কোথায়

 

মেজর লিগ সকার (এমএলএস) এখন আর শুধু যুক্তরাষ্ট্র-কেন্দ্রিক ফুটবল লিগ নয়, বরং বিশ্বের বড় তারকাদের উপস্থিতিতে ক্রমেই বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক এখন লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিগটির সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হিসেবে সবার ওপরে অবস্থান করছেন এ তথ্যই উঠে এসেছে এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ বেতন তালিকায়।প্রকাশিত হিসাব অনুযায়ী, মেসির বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা। শুধু তাই নয়, গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে নতুন যে চুক্তি করেছেন, তার মাধ্যমে ২০২৮ মৌসুম পর্যন্ত ক্লাবে থাকবেন এই আর্জেন্টাইন মহাতারকা। সেই চুক্তি অনুযায়ী তাঁর নিশ্চিত মোট আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ কোটি ৮৩ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৩৪৭ কোটি টাকা।এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন, যিনি গত আগস্টে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন। তার বার্ষিক মূল বেতন ১ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার, আর সব মিলিয়ে নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ১২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১৩৮ কোটি টাকার সমান। তাকে দলে ভেড়াতে ক্লাবটি প্রায় ২ কোটি ৬০ লাখ ডলারের রেকর্ড ট্রান্সফার ফি খরচ করেছে বলেও জানা গেছে।

 

আরও পড়ুন

 

আলোচিত ম্যাচে সমালোচিত লিওনেল মেসি

 

৭ সেপ্টেম্বর ২০২৫

 

 

তালিকার তৃতীয় স্থানে আছেন মেসিরই আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল। তার নিশ্চিত পারিশ্রমিক ৯৭ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১১৯ কোটি টাকা। চতুর্থ স্থানে মেক্সিকোর তারকা হিরভিং লোজানো, যিনি ‘চাকি’ নামেও পরিচিত। তার আয় ৯৩ লাখ ডলার, যা প্রায় ১১৪ কোটি টাকার সমান। তালিকার পঞ্চম স্থানে আছেন উরুগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন, যিনি আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলছেন। তার নিশ্চিত পারিশ্রমিক ৭৯ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৯৭ কোটি টাকা।

 

বেতন তালিকায় দেখা যাচ্ছে, শীর্ষ ও দ্বিতীয় স্থানের পার্থক্যই সবচেয়ে চোখে পড়ার মতো। মেসির আয় সনের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি। এই হিসাব শুধু ক্লাব থেকে পাওয়া মূল বেতন ও নিশ্চিত পারিশ্রমিকের, এর বাইরে স্পনসরশিপ বা বিজ্ঞাপন থেকে পাওয়া আয় অন্তর্ভুক্ত নয়। এমনকি ইন্টার মায়ামির মালিকানায় অংশীদার হওয়ার সুযোগও এই চুক্তির বাইরের বিষয় হিসেবে আলাদা রাখা হয়েছে।

 

৩৮ বছর বয়সেও মেসির পারফরম্যান্স এমএলএসে নজরকাড়া। ইন্টার মায়ামির হয়ে তিনি নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে ৫৯ গোল করেছেন। গত মৌসুমে ২৯ গোল করে হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা এবং টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন এমভিপি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo