দেশজুড়ে :: সীমান্ত থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ মে) বিকেলে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্ত থেকে তাকে আটক করে।
আটককৃত যুবকের নাম মো. সাগর মিয়া (২০)। তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, শুক্রবার বিকেলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সাগর মিয়া মোটরসাইকেলযোগে ভারতীয় ইয়াবা ট্যাবলেট নিয়ে দেশে ফিরছিল। ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৩/৪- এস এর কাছাকাছি বীরেন্দ্রনগর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
Pause
Unmute
Remaining Time -13:35
Close Player
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সিএনজির ধাক্কা, প্রাণ গেল কিশোরের
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা ও মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা। আটককৃত মো. সাগর মিয়াকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ইয়াবা নিয়ে আসার সময় সাগর মিয়াকে আটক করা হয়েছে। ইয়াবা ও মোটরসাইকেলসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।