১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৪
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা  নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় স্টেরয়েড বিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু শ্রেণিকক্ষে ধান রেখে শিক্ষার্থীদের বের করে দিলেন সাবেক সভাপতি পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী  নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

পটুয়াখালীতে মধ্যরাতে সরকারি চাল জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ১৬, ২০২৬,
  • 37 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে মধ্যরাতে সরকারি চাল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় মধ্যরাতে প্রভাবশালীর বাড়িতে অভিযান চালিয়ে ৭৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ​শুক্রবার (১৫ মে) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি থেকে এসব জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

 

জানা যায়, উপজেলার আমিরাবাদ গ্রামের ইটালি বাড়ির প্রভাবশালী ইমরান আহমদের বাড়িতে সরকারি চাল রাখা রয়েছে এ খবরে রাতে অভিযান পরিচালনা করেন ইউএনও।

 

অভিযানে জেলেদের সরকারি প্রণোদনা হিসেবে বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি চাল পাওয়া যায়। বসত বাড়িতে অবৈধ উপায়ে মজুত করা এসব চাল জব্দ করা হয়।

 

বাড়ির মালিক ইমরান ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরের বিশ্বস্ত সহযোগী বলে জানান স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকারি স্টিকার সংযুক্ত জেলেদের চালের অনেক বস্তুা মজুত করা হয়েছে।

 

পরে পুলিশ প্রশাসন নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে ৩০ কেজির ২৬ বস্তা চাল ও ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কোনো পুরুষ মানুষকে বাড়িতে পাওয়া যায়নি। ইমারান নামের এক ব্যক্তির বাড়ি থেকে চাল উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo