বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 17, 2026,
  • 55 সংবাদটি পঠিক হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি :: বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা

 

এমপিকে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে নিলয় পারভেজ নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসার পর থানা চত্বরে  বিক্ষুব্ধ জনতা পুলিশের সামনে  হামলা চালায়।

তাছাড়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় থানা হাজতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

১৬ মে শনিবার রাত ৮টার দিকে বাকেরগঞ্জ থানার চত্বরে  এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, ফেসবুকে বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খানকে কটূক্তি করে ধারাবাহিক পোস্ট দেয়ার অভিযোগে লায়ন নিলয় পারভেজ নামের এক যুবককে  ঢাকা ভাটারা এলাকা থেকে পুলিশ  গ্রেফতার করে।

লায়ন নিলয় পারভেজ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হযরত আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে- ‘লায়ন নিলয় পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান সহ উপজেলার সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে  ধারাবাহিকভাবে মানহানিকর, অশ্লিল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভিন্ন কন্টেন্ট প্রচার এবং ছবি-ভিডিও পোস্ট করে শেয়ার করেন। বিভিন্ন পোস্টের ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

এ ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বাদি হয়ে লায়ন নিলয় পারভেজকে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার গ্রহন করতে বাকেরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, আদালতের নির্দেশে সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলার এজাহারভুক্ত আসামি লায়ন নিলয় পারভেজকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo