১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৪
শিরোনামঃ

বরিশাল নগর ভবনের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১৮, ২০২৬,
  • 23 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগর ভবনের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

আজ ( ১৮ মে ২০২৬) বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগর ভবনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। নগর ভবনের অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ অংশসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ভবনের বিভিন্ন অংশে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন বিসিসি প্রশাসক। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনসাধারণ ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এসময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo