১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৪
শিরোনামঃ

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত মধু গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১৮, ২০২৬,
  • 21 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত মধু গ্রেপ্তার

 

বরিশাল শহরের পলাশপুরে আধিপত্য ও মাদক নিয়ে বিরোধে বাবু নামক যুবককে কুপিয়ে হত্যার মূলহোতা হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের তিনদিনের মাথায় সোমবার (১৮ মে) শহরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, পলাশপুরে বাবু হত্যাকান্ডে পঁচিশোর্ধ্ব হৃদয় ওরফে মধু নেতৃত্ব দিয়েছেন। ঘটনাস্থলের আশপাশ থেকে সংরক্ষণ করা ভিডিওতে তাকেসহ বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যেকার দুজন মধুর সহযোগীকে শুক্রবার ঘটনার দিনই আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, শুক্রবার (১৫ মে) ফজরের নামাজের কিছুক্ষণ পরেই শহরের পলাশপুর তিন রাস্তার মোড়ে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন হৃদয় সরদার ওরফে টোকাই মধু। এই ঘটনায় ওই দিনই মধুর দুই সহযোগীকে পুলিশ আটক করে। তবে মধুসহ অধিকাংশ পলাতক ছিলেন।

রোববার রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকার আরিফ সরদারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই আরিফ সরদার সম্পর্কে মধুর চাচা বলে জানিয়েছে পুলিশ।

কাউনিয়া থানা পুলিশের সহকারি কমিশনার প্রদীপ কুমার জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মধু ব্যাপক তথ্য দিয়েছেন। আপাতত তাকে থানা হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পুরো ঘটনায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মিডিয়ার কাছে বিস্তারিত তুলে ধরবেন মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo