শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

আরমান মৃধা
  • আপডেট টাইমঃ Saturday, July 23, 2022,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে
কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

কুষ্টিয়ার মিরপুরে লুপ লাইনে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিন সংলগ্ন তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় অনেক ক্ষতি হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল।

একজন রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল পড়ে গেছে। উদ্ধার অভিযান চলছে। মূল লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরো বলেন, লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেওয়া ছিল তেলবাহী ট্রেনটিকে। কিন্তু আদেশ না মেনে চালক সামনের দিকে এগিয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ও ইঞ্জিন সংলগ্ন তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরো পড়ুন: ভিভো Y33s কিনে জিতে নিন লক্ষ লক্ষ টাকা পুরস্কার

তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। ৪-৫ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় কনটেইনার থেকে প্রচুর তেল পড়ে গেছে। তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে দেখবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo