শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ভোলায় পুকুরে ডুবে প্রা/ণ গেল দুই শিশুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 4, 2026,
  • 56 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা প্রতিনিধি :: ভোলায় পুকুরে ডুবে প্রা/ণ গেল দুই শিশুর

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন ও কালমা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দেবিরচর এলাকার বাসিন্দা মো. জমশেদের মেয়ে জাইমা (২) এবং কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে শাহাদাত (২)।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সকালে জাইমা ও শাহাদাত নামের পানিতে পড়া দুই শিশুকে জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের পর্যবেক্ষণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের মা ও স্বজনরা। এসময় ওই শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদেরকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে থানায় অপমৃ/ত্যুর মামলা দায়ের করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo