পটুয়াখালীতে বজ্রপাতে নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, June 5, 2026,
  • 110 সংবাদটি পঠিক হয়েছে
@

নিউজ ডেস্ক :: পটুয়াখালীতে বজ্রপাতে নিহত ১

 

পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার লেবুখালী ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মজিবর রহমান লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়।

বাড়ির পশ্চিম পাশে মাঠে থাকা গরু আনতে গেলে হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo