১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৭
শিরোনামঃ
অপরাধীদের লাগাম টানতে বরিশাল পুলিশ হার্ডলাইনে অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য নিয়োগ বরিশালে ময়লাখোলা এলাকার মেয়েদের অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে বিয়ে দিতে হয় ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, হতাশ অভিভাবকরা।  এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি শাহে আলম। ১৬ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস  পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ব্যাংক ঋণ ৮ হাজার কোটি টাকা বেশি ঢামেক মর্গের ফ্রিজার নষ্ট, মরদেহ পচে-গলে ছড়াচ্ছে দুর্গন্ধ

পল্লবী-দৌলতদিয়ার ঘটনায় পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ৮, ২০২৬,
  • 28 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পল্লবী-দৌলতদিয়ার ঘটনায় পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

পেশাদারত্ব, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ জুন) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মনোনীত কর্মকর্তা ও সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

রোববার (৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর পল্লবীতে শিশু হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়া; দৌলতদিয়া ফেরিঘাটে আন্তরিক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের ঘটনাসহ বিভিন্ন কারণে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে।

সোমবার দুপুর ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল পুলিশ বাহিনীকেই অনুপ্রাণিত করবে না, বরং সরকারের অন্যান্য সংস্থার মধ্যেও ইতিবাচক কাজের উদ্দীপনা সৃষ্টি করবে। সামগ্রিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগটিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সবাই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo