শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 11, 2026,
  • 50 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। ফাইল ছবি
নারায়ণগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে মদনপুরের চানপুর এলাকায় আক্তার হোসেনের বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আহমদ মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) ও অন্য পরিবারের এক শিশু হযরত আলী (৮)। বর্তমানে তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে রান্না করার জন্য চুলায় দিয়াশলাইয়ের আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। কোনো কিছু বুঝার আগেই দগ্ধ হন ৫ জন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়।

তারা আরও জানান, সিলিন্ডারের পাইপ লিকেজ থাকায় আগে থেকেই গ্যাস জমা হয়েছিলো। চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে রান্না ঘর হয়ে সারা ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচজনের মধ্যে সুলতানার শরীর ৯০ শতাংশ, সিয়ামের ৭৭, মিমের ৪১, মান্নানের ৩০ ও হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo