আষাঢ়ের আগমনী বার্তা নিয়ে মুষলধারে বৃষ্টি সঙ্গী করে নতুন রূপে সাজছে প্রকৃতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, June 14, 2026,
  • 78 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: আষাঢ়ের আগমনী বার্তা নিয়ে মুষলধারে বৃষ্টি সঙ্গী করে নতুন রূপে সাজছে প্রকৃতি

আষাঢ়ের আগমনী বার্তা নিয়ে নতুন রূপে সাজছে প্রকৃতি। সেই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি বর্ধিত ৫ দিনে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৩ জুন) রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে জ্যৈষ্ঠের বিদায়লগ্নে আগামী ৫ দিনও দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, রোববার (১৪ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী সোম ও মঙ্গলবার (১৫-১৬ জুন) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এই ৩ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আগামী বুধ ও বৃহস্পতিবার (১৭-১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভার

গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় দেশের সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ফেনী ও চট্টগ্রামের আমবাগানে ৭০ মিলিমিটার ছাড়াও রাঙামাটিতে ৬৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬২, রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৫, ঢাকায় ৪৩, কক্সবাজারের কুতুবদিয়ায় ৩০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo