১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৩
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

বিশ্বকাপে ইংল্যান্ডের সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ১৬, ২০২৬,
  • 35 সংবাদটি পঠিক হয়েছে

খেলাধুলা :: বিশ্বকাপে ইংল্যান্ডের সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমান

 

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। এই উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশেও। প্রিয় দলের জয় কামনায় সমর্থকরা যখন বিভক্ত, তখন দেশের মানুষের কৌতুহল—ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান? সেই কৌতুহলের জবাব হাসিমুখেই দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে তিনি সরাসরি কোনো দলের নাম না নিলেও পরোক্ষভাবে নিজের পছন্দের ইঙ্গিত দিয়েছেন।

সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক আলাপচারিতায় বিশ্বকাপে নিজের পছন্দের দল সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’

রাজনৈতিক ও আইনি বাধ্যবাধকতার কারণে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ মন্তব্যে উপস্থিত সাংবাদিকরা এটিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রতি তার প্রচ্ছন্ন সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন। লন্ডনবাসের অভিজ্ঞতার সূত্র ধরে তিনি যে ইংলিশ ফুটবলের প্রতি এক ধরণের অনুরাগ পোষণ করেন, তা তার কথায় স্পষ্ট হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে আসেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝেও ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনে প্রধানমন্ত্রীর এই ক্রীড়াপ্রেমী মনোভাব উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করে। দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার শেষে এই ক্রীড়াবিষয়ক প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo