শিরোনামঃ
বরিশাল শিশু হাসপাতালটি চালু হবে কবে ? বর্ণাঢ্য আয়োজনে বরিশালে ‘১ম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন নিহত অটোরিকশাচালক নাজমুলের বাড়িতে বিএনপি নেতা রহমাতুল্লাহ; স্বজনদের সান্ত্বনা ও কবর জিয়ারত মসজিদে সেজদারত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই অস্ত্রের মহড়া দিয়ে ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে,  বরিশালে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চাঁদাবাজি মামলায় বিএনপি-এমপির ছেলে গ্রেফতার  ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙচুরের অভিযোগ টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও অতি ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা রুকুর পর যে দোয়া পড়লে ফেরেশতারা সওয়াব লেখার প্রতিযোগিতা করেন গরম সহ্য হয় না? এটা হতে পারে ভয়াবহ রোগের লক্ষণ  

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও অতি ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, June 22, 2026,
  • 29 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও অতি ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

 

দেশজুড়ে বৃষ্টিপাতের দাপটে তীব্র গরমের অনুভূতি কিছুটা কমেছে। তবে এখনো ৩৬ ডিগ্রির ঘরে রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় রোববার (২১ জুন) রাত ১টার মধ্যে দেশের ১৫ জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রোববার রাত ১টার মধ্যে ঢাকা ছাড়াও ফরিদপুর, রংপুর, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই ৫ দিনে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী বুধবার (২৪ জুন) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আগামী বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামী শুক্রবার (২৬ জুন) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এই সময়ে ফরিদপুর ও নেত্রকোণায় ৭৪ মিলিমিটার ছাড়াও মাদারীপুরে ৭২, ঢাকায় ৫৮, সিলেটে ৫৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৪, কুমিল্লায় ৪২, ভোলায় ৩৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo